গভীর রাতে দুষ্কৃতীদের হামলা এবং বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য - The News Lion

গভীর রাতে দুষ্কৃতীদের হামলা এবং বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ     গভীর রাতে দুষ্কৃতীদের হামলা এবং বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার কল্যাণী সগুনা অঞ্চলের।অভিযোগ সগুনা অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ সরকার গতকাল রাত্রে বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন হঠাৎই তিনটি মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়।


 তাকে মারধর করা হয় এরপরে দুষ্কৃতীরা চলে যাবার সময় তা মোটরবাইকটি পুকুরে ফেলে দিয়ে পর পর দুটি বোমাবাজি করে চলে যায় বলে অভিযোগ। ওই দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে আহত হন বিশ্বজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী জিএনএম হাসপাতালে নিয়ে যায়। 


আজ সকালে বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে। তবে কি কারণে এই ঘটনা স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ।এই ঘটনার পিছনে রয়েছে পুরনো শত্রুতা নাকি রয়েছে অন্য কোন কারন, তা নিয়েই তদন্ত শুরু করেছে কল্যাণী থানা পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.